মালদা

চিকিৎসায় গাফিলতির অভিযোগ মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে

পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার আলিপুরদুয়ারের বাসিন্দা দিলীপ কুমার দাসের মেয়ে দেবপ্রিয়া দাসের(২৯) এম.আর.আই করার জন্য তাকে মালদা নিয়ে আসে পরিবারের লোকজন। মালদায় তার মামা অনুপ কুমার দাস দেবপ্রিয়াকে নিয়ে হাজির হন মালদা শহরের এক নামী বেসরকারি নার্সিংহোমে। সেখানে এম.আর.আই করানোর জন্য নিয়ে যাওয়া হয় দেবপ্রিয়াকে। তার পরিবারের অভিযোগ, চিকিৎসকরা তাকে এম.আর.আই করানোর সময় অজ্ঞান করে। কিন্তু জ্ঞান না ফেরায় তার পরিবারকে না জানিয়ে চিকিৎসকরা প্যাথলজি সংস্থায় ভর্তি করে দেয় বলে অভিযোগ। সময়ের পর সময় পেরিয়ে যাওয়ার পরেও দেবপ্রিয়ার কোনো খবর না পাওয়ায় তার পরিবার চাপ দিতে শুরু করে ওই নার্সিংহোমে। তারপর দেবপ্রিয়ার মৃত্যুর খবর পায়। পরিবারের দাবী ওই বেসরকারি নার্সিংহোম ভুল চিকিৎসা করেছে। যার ন্যায়বিচার চায় তারা। এই মর্মে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার। 

এবিষয়ে মৃতার আত্মীয় অনুপ কুমার দাস অভিযোগ করে বলেন, এই নার্সিংহোমে এম.আর.আই করার জন্য ভর্তি করা হয়েছিল দেবপ্রিয়াকে। এম.আর.আই করার সময় চিকিৎসক তাকে অজ্ঞান করে, কিন্তু তারপর আর জ্ঞান ফেরেনি দেবপ্রিয়ার। অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। তাদের দাবী চিকিৎসকের ভুলের শাস্তি দেওয়া হোক। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/YJ999UTolvg